ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবি : নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে
নিউজ ডেস্ক:- সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের ছয়জনকে উদ্ধারে অভিযান চলছে। শুক্রবার সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে নিখোঁজের ঘটনায় তদন্তে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, ঘটনাস্থল ও এর আশপাশে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। পানির নিচেও ডুবুরিরা খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পানির রঙ কালো হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে। প্রসঙ্গত, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিখোঁজ হন শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬), শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের ছয় মাসের মাসের মেয়ে মাহি। সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহজালালকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএএর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat