ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এলআরএফ-এর সভাপতি সমকালের হিরণ সাধারণ সম্পাদক মানবজমিনের রাজু
নিউজ ডেস্ক:-  আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৯-২০২০ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের ওয়াকিল আহমেদ হিরণ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের নাজমুল আহসান রাজু। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এলআরএফ’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচন সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম (কালের কন্ঠ) ফলাফল ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্য যুগান্তরের মিজান মালিক ও আমার কাগজের তোফায়েল হোসেন। ১৩ সদস্যের কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিরা তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে রেডিও টুডের মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাইজিং বিডির মেহেদী হাসান ডালিম এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র মাসউদুর রহমান রানা। কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের এস এম নূর মোহাম্মদ, বেসরকারি টেলিভিশন ডিবিসি’র জাহিদ হাসান, ইত্তেফাক অনলাইনের খাদেমুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের মো. বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হয়েছেন। এর আগে সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাশগুপ্ত, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, এলআরএফ’র সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, আশুতোষ সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এলআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক, মাসউদুল হক ও দিদারুল আলম দিদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat