ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এবং ভারতের মধ্যে আগামী শুক্রবার থেকে পুণরায় ক্রুজ শিপ চালু হচ্ছে
নিউজ ডেস্ক:-বাংলাদেশ এবং ভারতের মধ্যে আগামী শুক্রবার থেকে পুনরায় ক্রুজ শিপ চালু হতে যাচ্ছে। কোস্টাল ও প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে প্রায় ৭০ বছর পর ক্রুজ শিপ চলাচল শুরু হচ্ছে। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ ঢাকা হতে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। একই দিনে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আর ভি. বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহুর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার বিকাল ৫ টায় রাজধানী ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ শুক্রবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের পাগলা থেতে রওনা দিয়ে বরিশাল-মোংলা-সুন্দরবন-খুলনার আন্টিহারা এবং ভারতের হলদিয়া রুট হয়ে ৩১ মার্চ আনুমানিক দুপুর ১২টায় কলকাতায় পৌঁছাবে। ২০১৫ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল এবং প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০১৮ সালের ২৫ অক্টোবর এ বিষয়ে দু’দেশের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat