ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-২৬
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলায় সহিংসতা : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা

ভোলার বোরহানউদ্দিনে জনতা পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ শনিবার ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, আজ ভোলা জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিটির অন্য দু’সদস্য হচ্ছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মামুদুর রহমান আরও জানান, তিন দিন মেয়াদের কমিটির রিপোর্ট প্রদানের কথা ছিল গত বৃহস্পতিবার। জেলা প্রশাসকের নিকট থেকে দু’দিন সময় বাড়িয়ে নিয়ে ৫ম দিনে আজ শনিবার সকালে তদন্ত প্রতিবেদন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের নিকট জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে কি আছে তা বলতে তিনি রাজী হননি। কারণ এব্যাপারে উচ্চ আদালতের বাধ্যবাধকতা রয়েছে।প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ফেসবুকে ‘ধর্ম অবমাননাকর’ পোস্ট দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই ছাত্রসহ চারজন নিহত হন।এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat