মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার সময় আরো সতর্ক থাকতে ইরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ার করে দেন। খবর এএফপি’র।শুক্রবার সকালে তেহরানে করা খামেনির মন্তব্যের ব্যাপারে ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘তথাকথিত ইরানের এ সর্বোচ্চ নেতা সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাপারে অত্যন্ত নোংরা কিছু কথা বলেছেন।’
ট্রাম্পের মতে খামেনির পীড়াদায়ক এসব কথা বলা ভুল ছিল। বক্তব্যে খামেনি যুক্তরাষ্ট্রকে ‘বজ্জাত’ হিসেবে উল্লেখ করেন এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে আমেরিকার দালাল বলেন।শুক্রবার দিনের শেষে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘তাদের অর্থনীতির পতন ঘটছে। তাদের দেশের জনগণ নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। বক্তব্য দেয়ার ক্ষেত্রে তাকে অনেক সতর্ক থাকতে হবে।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117