জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও জাহাজি ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই।গতরাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কদম রসুল এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।আজ বাদ আছর ঢাকা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা কদম রসুল দরগাহ শরীফে মরহুমের জানাজা শেষে নবীগঞ্জ বাগ-ই-জান্নাত কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।শুক্কুর মাহমুদের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।বিবৃতিতে তিনি মরহুম শুকুর মাহমুদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117