ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০১-৩১
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেন সংঘর্ষ দ্রুত অবসানের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনে দ্রুত সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এ সংঘর্ষ যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে ব্যাহত করছে। খবর এএফপি’র।নিরাপত্তা পরিষদের সদস্যরা নাহম ও আল জাওফে ব্যাপক সহিংসতায় সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের সর্বসম্মত ঘোষণায় একথা বলা হয়।
ঘোষণায় বলা হয়, যুদ্ধ অবসানে ইয়েমেনের সর্বোত্তম সুযোগ হিসেবে ২০১৮ সালের ডিসেম্বরে সুইডেনে স্বাক্ষরিত যুগান্তকারী চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় হোদেইদা নগরীতে অস্ত্রবিরতি বজায় রাখা প্রয়োজন ছিল।
নিরাপত্তা পরিষদের সদস্যরা মানবিক কর্মীদের প্রতি সব ধরনের হুমকি দ্রুত বন্ধ এবং দেশটির উত্তরাঞ্চলে নিরাপদ ও অবাধ প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানায়।ব্রিটেনের অনুরোধে মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের এক জরুরি বৈঠকে ঘোষণা দেয়া হয়।২০১৫ সালে শুরু এ যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লড়াই করে আসছে।বেসরকারি বিভিন্ন গ্রুপ জানায়, ইয়েমেনে এ যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ ইয়েমেন যুদ্ধকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat