ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাসন উপজেলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ, নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্পিকার আরও বলেন, ইংরেজি বছরের প্রথমে বিনামূল্যে শিশুদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। এই পর্যন্ত প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ কোটিরও বেশি পুস্তক বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৯৬ কোটি টাকার অধিক বই দেওয়া হয়েছে।শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্য মেধা বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর মায়েদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে।তিনি বলেন, শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করাতে আমাদের শিক্ষার্থীরা সহজেই শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।এসময় স্পিকার কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছরের মাইলফলক। কিন্তু আগামী ৫০ বছরে যখন এই কলেজের শততম বর্ষ উদযাপন হবে তখন বাংলাদেশ কেমন হবে? সেই বিষয়টি তোমাদের এখনই ভাবতে হবে। একইসাথে নিজেদেরকে বাংলাদেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা করতে হবে।’তিনি আরও বলেন, আমাদের বেশিরভাগ জনগোষ্ঠির একটি বড় অংশ তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মই আমাদের মূল শক্তি। তারাই আগামীর নেতৃত্ব দেবে। এসময় মুজিব বর্ষে জাতির পিতার আদর্শ ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান স্পিকার।কলেজ অধ্যক্ষ কায়ছর আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ অন্যরা।পরে ঢাকা থেকে আসা চিত্রনায়ক শাকিব খান ও রিয়াজ, চিত্রনায়িকা মৌসুমি, পপি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat