ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-০৭
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি ভোটের অংকে ভুল করেছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভোটের অংকে ভুল করেছে।তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক উন্নত দেশের তুলনায় ভালো ভোট হয়েছে। ইভিএম-এ ভোট কারচুপির সুযোগ নেই, একজনের ভোট অন্যজন দেয়ারও সুযোগ নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘কম ভোট পড়ার ক্ষেত্রে বিএনপি অনেকাংশে দায়ী। বিএনপি মানুষের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করেছে। যার ফলে ১০/১৫ শতাংশ ভোট কম পড়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ শতাংশ নয় ৩০ শতাংশের বেশী ভোট পড়েছে। বিএনপি ভোটের অংকে ভুল করেছে।’হাছান মাহমুদ আজ সকালে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির, স্কয়ার টয়লেট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার জন্য নয়, নিয়ম-নীতির মধ্যে আনার কাজ চলছে। বর্তমানে কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। এব্যাপারে করের আওতায় আনার জন্য কাজ চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat