ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য বিচারকদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।আনিসুল হক বলেন, শিবচর উপজেলাটি পদ্মার পাড়ে অবস্থিত। পদ্মা সেতু নির্মাণ হলে শিবচর দেশের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে। তাছাড়া এখানকার নান্দনিক গুরুত্ব বেড়ে যাবে। সে কারণে শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।মন্ত্রী বলেন, সাধারণ জনগণকে ন্যায় বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে শিবচরে একটি চৌকি আদালতও স্থাপন করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল, আইন সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুনির চৌধুরী, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় চিফ হুইপ আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে শিবচর উপজেলার উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখান। উন্নয়ন কাজ ঘুরে দেখে আইনমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, চিফ হুইপ শিবচরে যে উন্নয়নকাজ করেছেন তা অনুসরণ করলে বাংলাদেশের চিত্র বদলে যাবে এবং প্রধানমন্ত্রী যে উন্নয়নের স্বপ্ন দেখছেন তা বাস্তবে পরিণত হবে।এরপর মন্ত্রী ফরিদপুর জেলার ভাংগা উপজেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat