ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
  • প্রকাশিত : ২০২০-০২-০৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লীর হাসপাতালে অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেখতে গেলেন বাংলাদেশী হাইকমিশনার

ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ দিল্লীর আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের দেখতে যান।নয়াদিল্লীতে বাংলাদেশী মিশন এক বিবৃতিতে জানায়, এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের স্বাস্থ ও চিকিৎসার খোঁজ খবর নেন। এদের অধিকাংশের বয়স ৬০ থেকে ৭০ এর কোটায়।
গত সপ্তাহে ঢাকা থেকে মোট ২৯ অসুস্থ মুক্তিযোদ্ধা ভারতে আসেন। এদের মধ্যে ১৫ জন নয়াদিল্লীর বিশেষায়িত আর্মি হাসপাতালে ভর্তি হন এবং অপর ১৪ জন পুনার কমান্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ভারত সরকার ৫ বছরের একটি স্কিমের আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ১শ’ মুক্তিযোদ্ধাকে এদেশে চিকিৎসা দেবে।২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই স্কিম চালু করেন।একটি ‘সম্মাননা’ অনুষ্ঠানে মোদি ওই স্কিমের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৯৭১ সালের বাংলাদেশের নয় মাসব্যাপী দীর্ঘ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকৃত ভারতীয় সৈন্যের পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে সম্মাননা প্রদান করেন।হাই কমিশনারের সাথে সাক্ষাতকালে হাই কমিশনার মুক্তিযোদ্ধারা হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য আনুসঙ্গিক সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
পরে, বাংলাদেশী রাষ্ট্রদূত আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট লে. জে. রজত দত্তের সাথেও সাক্ষাত করেন। তিনি রাষ্ট্রদূতকে মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন।জেনারেল দত্ত প্রাথমিক স্বাস্থ্য সেবার সাফল্য এবং ওষুধ শিল্প খাতের বিকাশের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat