ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-০৯
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির আন্দোলনে হুমকি-ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ।তিনি বলেন, ‘আমরা আন্দোলনে ভয় পাই না। বিএনপি জামায়াতকে ভয় পাই না। আন্দোলন করে তারা কিছু করতে পারবে না। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়কে ধরে রাখতে জনগণকে ভোটারবান্ধব তৈরি করতে এবং সেই ইমেজ ধরে রাখতে।’
মোহাম্মদ নাসিম আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সুরঞ্জিত সেন গুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণ সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে সমুচিত জবাব দেওয়া হবে। জ্বালাও পোড়াও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষার স্বার্থে যা করার প্রয়োজন তাই করবে।ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়রদের উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা এখন নির্বাচিত মেয়র। এখন থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ঢাকা শহরকে মশা মুক্ত করতে হবে। ঢাকা শহরকে সুন্দর শহরে পরিণত করতে হবে।তিনি বলেন, ঢাকা শহর দূষিত শহর, কেন শুনবো এই কথা? এই কাজ আপনাদেরকে করতে হবে। দয়া করে আপনারা এখন থেকে কাজ শুরু করেন। না হলে জনগণের কাছে আমাদের দেয়া ওয়াদাগুলো পূরণ করা কঠিন হয়ে যাবে। যে সকল ওয়াদা দেওয়া হয়েছে তা পূরণ করতে না পারলে, মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করবে না।সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা এবং সংগঠক ও স্বাধীন দেশের অন্যতম সংবিধান প্রণেতা। সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধ, তেজ ও নাটকীয়তায় ভরা বক্তব্য সংসদ থেকে জনসভায় সবখানের মানুষ মুগ্ধ হতেন।তিনি বলেন, মাটি আর মানুষের কাছে থেকে রাজনীতি করে সুরঞ্জিত সেন হয়ে উঠেছিলেন সর্বজন শ্রদ্ধেয় এবং আস্থার রাজনৈতিক ব্যক্তিত্ব।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি আইনজীবীদের নিজেদের অন্তর্কোন্দল আর ব্যর্থতার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না। তারা ৪০১ ধারায় আবেদন না দিয়ে বলছে সরকার কিছুই করছে না। সরকারের তো কিছু করার নেই। সবকিছু আদালতের ওপর।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ রায় ও এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat