ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একনেকে ২৪২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইন্ডিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন প্রকল্পসহ মোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ১০৮ কোটি ৪৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ৩১৩ কোটি ৮২ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।বৈঠকশেষে পরিকল্পনা সচিব নুরুল আমিন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি বলেন, ইন্ডিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৩০৬ কোটি ২৩ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জানুয়ারি ২০২০ হতে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়ন করবে।তিনি জানান, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো-ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেডের শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল হতে পার্বতীপুর ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার (ভারতের অংশ ০৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশ ১২৫ কিলোমিটার) দীর্ঘ ১০ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ভূগর্ভস্থ পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ করার জন্য বাংলাদেশ অংশের ভূমি অধিগ্রহণ,হুকুম দখল ও রিসিভিং টার্মিনাল নির্মাণ করা।প্রকল্পের আওতায় ১৮৭ দশমিক ৩৪ একর ভূমি অধিগ্রহণ এবং ১২৬ দশমিক ১৪ একর ভূমি হুকুম দখল করা হবে।পরিকল্পনা সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের উত্তারাঞ্চলে জ্বালানি তেল পরিবহন সহজতর, নির্বিঘœ, সময় ও ব্যয় সাশ্রয়ী, কম ঝুঁকিপুর্ণ এবং পরিবেশ বান্ধব হবে। এর ফলে সাশ্রয়ী মূল্যে ও স্বল্প সময়ে জ্বালানি তেল পরিবহনের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিকল্পনা সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন, নদী ড্রেজিংয়ের ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে হবে।একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনী ডায়ালাইসিস স্টোর স্থাপন প্রকল্প, এর বাস্তবায়নে ব্যয় হবে ২৫৫ কোটি ২২ লাখ টাকা। বানেশ্বর-সারদা-চারঘাট-বাঘা-লালপুর-ঈশ্বরদী জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কমানে উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৫৪ কোটি ৩০ লাখ টাকা। সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্প, এতে ব্যয় হবে ২১৭ কোটি টাকা। হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সামনে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৭৩ কোটি ৪৮ লাখ টাকা। তেজগাঁও এ বিসিকের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩০ কোটি ৩৫ লাখ টাকা।এছাড়া, বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্প, এতে ব্যয় হবে ২৬৪ কোটি ৪৫ লাখ টাকা। বিসিকের ৮টি শিল্পনগরি মেরামত ও পুনঃনির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৪ কোটি ২৫ লাখ টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৪৬ কোটি ৯১ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat