ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লিতে আবারো জয়ের পথে কেজরিওয়াল

দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি নিরঙ্কুশ জয়ের পথে। এর ফলে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন কেজরিওয়াল।দিল্লীতে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আজ মঙ্গলবার ফল প্রকাশ শুরু হয়েছে।
দেশটির নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে জানা গেছে ৭০টি আসনের মধ্যে এএপি ৫৮টিতে এগিয়ে রয়েছে। বিজিপি ১২টিতে । আর তৃতীয় অবস্থানে রয়েছে শীলা দিক্ষিতের নেতৃত্বে পর পর তিনবার দিল্লী শাসন করা কংগ্রেস।নতুন নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে উত্তাপ উত্তেজনার মধ্যে দিল্লীর এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় বিজেপি জাতীয় নিরাপত্তা ইস্যুটিকে প্রাধান্য দেয়। আর এএপি মূলত প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দলটির অর্জন নিয়ে কথা বলে।এএপি ২০১৫ সালে বিজেপি ও কংগ্রেসকে ভাসিয়ে ৬৭টি আসন পেয়ে যুগান্তকারী বিজয় পেয়েছিল।কেজরিওয়াল আজ সন্ধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ সময়ে তিনি সংবাদ মাধ্যমের সাথেও কথা বলবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat