ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ মার্চ শুরু হচ্ছে চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামী ৫ মার্চ শুরু হচ্ছে মাসব্যাপী ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। এ বাণিজ্য মেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এবারও মেলার পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। চার লাখ বর্গফুটের বেশি জায়গাজুড়ে আয়োজিত মেলায় এবার ২০টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, ৮টি ফুড স্টল, পার্টনার কান্ট্রি থাই জোন ও ৪টি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।
আজ নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে মুজিববর্ষ পালন করা হচ্ছে। এ উদযাপনে অংশীদার হতে আমরা মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছি।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ ।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat