ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-১৬
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের অনুমোদন

মন্ত্রিসভা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তম ও বিশেষ অধিবেশনে আগামী ২২ মার্চ রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়।
পরে অপরাহ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রুলস অব বিজনেসের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হতে হয়, যা আজকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
তিনি বলেন, ‘জাতির পিতার জীবন এবং রাজনৈতিক দর্শন, কর্ম, পার্লামেন্টারিয়ান হিসেবে তাঁর ভূমিকা, দেশ পরিচালনা এবং জনকল্যাণের যে বিষয়গুলো রয়েছে সেগুলোই রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভূক্ত হয়েছে।’
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠেয় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। সেখানে ২২ মার্চ উদ্বোধনী পর্বে ভাষণ প্রদান করবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat