ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-১৭
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কয়েক ঘন্টা আগে আজ এক টুইট বার্তায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মোদি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অগ্রগতিতে তাঁর সাহসী এবং অসামান্য অবদানের জন্য চির স্মরণীয় হয়ে থাকবেন।
নরেন্দ্র মোদি বলেন, আজ সন্ধ্যায় বাংলাদেশে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ঢাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগ দেয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে তাঁর ঢাকা সফরসূচী পরিবর্তন করা হয়।
সারাবিশ্বে করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রোববার রাতে ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উদযাপনের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। করোনাভাইরাসে ইতোমধ্যেই সারাবিশ্বে ৭ হাজার লোকের প্রাণহাণী হয় এবং ১ লাখ ৮০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat