ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জরুরি তহবিলে অনুদান দেয়ায় শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় কোভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়।
সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেয়ার ঘোষণা দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
তিনি বলেন, আমাদের ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার ঘোষণার একদিন পর মোদি তার এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ হাজার ৫০০ লোকের মৃত্যু এবং তিন লাখ ৭৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
সম্প্রতি সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন।
ভারত ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে তহবিলে এক কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সংকট মোকাবেলায় সার্ক সচিবালয় বরাবরে মৌখিকভাবে এই তহবিল অনুমোদন করেন।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক সচিবালয় ও ভারত সরকারের বরাবরে করোনা মোকাবেলায় বাংলাদেশের ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি বিষয়ে নোট ভারবাল পাঠাবে।
মন্ত্রী বলেন, এখন এই তহবিলের অর্থ করোনা মোকাবেলায় ব্যয় করা হবে। কিন্তু পরে এ অঞ্চলের জনগণের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এ তহবিলের অর্থ খরচ করা হবে।
এদিকে এই তহবিলে নেপাল ও আফগানিস্তান প্রত্যেকে ১০ লাখ মার্কিন ডলার এবং মালদ্বীপ ও ভুটান যথাক্রমে দুই লাখ ও এক লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat