ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-২৭
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাযুদ্ধ : সিঙ্গাপুরে কেউ ইচ্ছাকৃতভাবে গা ঘেষে দাঁড়ালে হতে পারে কারাদন্ড

সিঙ্গাপুরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে শুক্রবার ঘোষিত নতুন কঠোর আইনের আওতায় কেউ ইচ্ছাকৃতভাবে কারো গা ঘেঁষে দাঁড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড হতে পারে।
খবর এএফপির।
সিঙ্গাপুর করোনাভাইরাস মোকাবেলায় নতুন আরও অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বার, সিনেমাহল এবং বৃহৎ পরিসরের অনুষ্ঠান বন্ধ করা।
এসব পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা। এক্ষেত্রে এক মিটারের (৩ ফুট) কম দূরত্বে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
আইন অনুযায়ী সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে লোকজনকে ইচ্ছাকৃতভাবে অতি গা ঘেষে দাঁড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে বা জনসমাগমস্থলে সিটে বসার ক্ষেত্রে পরস্পরকে কমপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
কেউ এই আইন ভঙ্গ করলে তার সর্বোচ্চ ৬ মাসের কারাদন্ড এবং সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে।
এ সপ্তাহের গোড়ার দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বনিম্ন এই দূরত্ব বজায় রাখার পদক্ষেপ আমাদেরকে অবশ্যই কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।’
এ নগর রাষ্ট্রে ৬৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া এ মহামারী ভাইরাসে ৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং ২৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat