ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৪-১২
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় আইনমন্ত্রীর স্বস্তি

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর এক খুনির ফাঁসির রায় কার্যকর করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় আজ গুলশানের বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, এটা অনেক স্বস্তির বিষয়।’
আনিসুল হক বলেন, ‘আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম পলাতক খুনিদেরকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করবো। গতরাতে ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছি।’
মন্ত্রী বলেন, আমাদের কাজ শেষ হয়নি। এখনো যারা পলাতক রয়েছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।
তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে সর্বোচ্চ আদালতের দেয়া রায় কার্যকর করবো ইনশাল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat