ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
  • প্রকাশিত : ২০২০-০৪-২৩
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে অভিবাসন আংশিক স্থগিতের নির্দেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন আংশিকভাবে স্থগিত করতে তিনি একটি নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন। এ ব্যাপারে তিনি যুক্তি তুলে ধরে বলেন, এই চূড়ান্ত পদক্ষেপ করোনা ভাইরাস সংকট চলাকালে চাকরি রক্ষায় কাজ করবে। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মহান আমেরিকান কর্মীদের চাকরি রক্ষার স্বার্থে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে এক নির্বাহী আদেশ এইমাত্র স্বাক্ষর করেছি। আমাদের অর্থনীতি ফের খুলে দেয়ার পর যাতে সকল স্তরের বেকার মার্কিন নাগরিকরা চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে থাকে এ পদক্ষেপ তা নিশ্চিত করবে।’
স্থায়ী বাসিন্দা বা গ্রীন কার্ডের জন্য আবেদন করা লোকজন ৬০ দিনের এই স্থগিতাদেশের আওতায় পড়বে। তবে, যুক্তরাষ্ট্রের কৃষিকাজে শ্রমিক হিসেবে কর্মরত গুরুত্বপূর্ণ অভিবাসীদের মতো মৌসুমি কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বহাল রাখা হয়েছে।
স্বাস্থ্য সেবা কর্মীসহ বিভিন্ন শ্রেণীর গ্রীন কার্ড আবেদনকারী এই নির্দেশের আওতামুক্ত।
ট্রাম্প বলেন, করোনাভাইরাস সংক্রান্ত শাটডাউনের কারণে অর্থনীতি ধসের মুখে পড়ায় তিনি মার্কিন নাগরিকদের চাকরির বাজার রক্ষার চেষ্টা চালাচ্ছেন। কেননা, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্তরের প্রায় ২ কোটি ২০ লাখ লোক ইতোমধ্যে বেকার হয়ে পড়েছে।
প্রেসিডেন্টের এই নির্দেশনায় বলা হয়, ‘কোন হস্তক্ষেপ ছাড়াই অনেক লোক বেকার হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সম্ভাব্য দীর্ঘসূত্রিতার মুখে পড়েছে।’
ট্রাম্প ইতোমধ্যে বৈধ ও অবৈধ উভয় ক্ষেত্রে অভিবাসনের উপর কড়াকড়ি আরোপ করেছে। তার শাসনামলের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান পরিস্থিতিতে নাটকীয় নতুন এই নিষেধাজ্ঞা আগামী নভেম্বরে দ্বিতীয় মেয়াদে তার ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat