ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- পুরান ঢাকার ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এছাড়া ওই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নামপরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওয়ারী থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জয়কালি মন্দির এলাকার হোমিও কলেজের পেছনে কিছু যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশকে দেখামাত্র ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত আহত হয়। দ্রুত উদ্ধার করে ভোর সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নামপরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ বছর হবে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট। এ ঘটনায় পুলিশের দুইজন সদস্য আহত হয়েছে। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওয়ারী থানার পুলিশের এই উপপরিদর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat