ব্রেকিং নিউজ :
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ
  • প্রকাশিত : ২০২২-০৯-১১
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে যাবার সময় গণমাধ্যম কর্মীদের বাধা অথবা লাঞ্ছিত করলে সর্বোচ্চ ৩ বছরের সাজার বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। 
বর্তমান কমিশন কিছু কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘যেহেতু আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা হাজির (ভোটকেন্দ্রে) থেকে সংবাদগুলো সঠিকভাবে সংগ্রহ করেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে একটি নতুন সংযোজন করেছি। তা হচ্ছে, আপনাদের দায়িত্ব পালন যদি কেউ বাধাগ্রস্থ করে, আপনাদের যদি কেউ হেনস্থা করে এবং আপনাদের ইকুইপমেন্ট ও সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়া জরিমানা করার বিধান রাখা হয়েছে।’
নির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে জানিয়ে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রেই সিসি টিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু বাজেটে না কুলালে বসানো হবে শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat