ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-১০-০৩
  • ১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত জীবন গঠনে কাজ করছে।
তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ গড়ার নেতৃত্ব দিবে। এই শিশুরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর মতো উদার মানবিক চেতনা নিয়ে বড় হবে। শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই মাধ্যমে নিশ্চিত হবে সকল শিশুর অধিকার।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আজ সোমবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘বিশ্ব শিশু দিবস’ এবং ‘শিশু অধিকার সপ্তাহ-২০২২  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুর সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পুরণে ১১ লাখ মাকে মাতৃত্বকালীন ও কর্মজীবী লাকটেটিং মাদার ভাতা প্রদান করা হচ্ছে। সমাজভিত্তিক সমন্বিত শিশু-যতœ কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, আগামী প্রজন্মকে মেধাবী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে বাস্তবায়িত হচ্ছে ৮০ হাজার কোটি টাকার শিশুকেন্দ্রিক বাজেট।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এবং বাংলাদেশে ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট। শিশু একাডেমির মহাপরিচালক মো: শরিফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
পরে প্রতিমন্ত্রী বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিসিমপুর লাইভ শো অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat