ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ১৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার। শেখ হাসিনার সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে। 
আজ দুপুরে পিরোজপুরে বাংলাদশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বরিশাল বিভাগের ৬ জেলার অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করছেন। 
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজের সভাপতি ও বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিঊ, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার প্রমুখ।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন- শেখ হাসিনার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করায় দেশের হাজার-হাজার অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিক উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলার ২৫ জন সাংবাদিককে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat