ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা একসাথে ভালো কাজে সহযোগিতা করছে ও মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে।
তিনি আজ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
একাত্তরের  মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা উলে¬খ করে মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম সম্মুখযুদ্ধে প্রতিরোধ গড়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। দেশের প্রয়োজনে তাঁরা আবারো এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।’  তিনি বলেন, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুকনিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন, যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মো. রাশিদুল হক উপস্থিত ছিলেন।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat