আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন-
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার। বরিশালের ভোলার চরফ্যাশন উপজেলায় আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম, ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিম ইউনিয়নে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ, বিজয়পুরে মো. তানভীর হোসেন এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117