ব্রেকিং নিউজ :
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ২৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।
তিনি আজ মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলার স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলে, তারা বলেন-করোনার সময় কেউ কোন সেবাই পায়নি। জাতীয় সংসদেও একই কথা বলেন। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়াই যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।’
তিনি বলেন, ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন দেয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat