ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। 
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত  হয়।
কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সভায় অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেক উপজেলায় অফিস ভাড়া করে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার  সুপারিশ করা হয়।
সভায় বিশ^ সাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি এছাড়াও বরিশালের উলানিয়া জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে।
সভার শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat