ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  কৃষকের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য এবং ভোক্তা শ্রেণীর মধ্যে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ দুগ্ধ সরবরাহের লক্ষ্যেই মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন। 
তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বঙ্গবন্ধু দেশের মানুষকে মেধাসম্পন্ন জাতি  হিসেবে গড়ে তুলে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
স্বপন ভট্টাচার্য্য আজ রাজধানীর তেজগাঁও দুগ্ধভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা)’র ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বপন ভট্টাচার্য্য বলেন,মিল্কভিটা  দুগ্ধজাতপণ্য উৎপাদন করে শিশুপুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুগ্ধ সংগ্রহ থেকে প্রক্রিয়াজাত করা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। ফলে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে। 
এ বিষয়ে তিনি আরো বলেন, নিরাপদ দুগ্ধ সরবরাহের লক্ষ্যে ইতোমধ্যে  যে সকল উপজেলায় দুধের ঘাটতি রয়েছে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে। 
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.তরুণ কান্তি শিকদার সহ সমবায়ী নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat