ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৪৫৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীরা আগামী বছর প্রায় সাড়ে ৯২ হাজার টাকা কমে সরকারিভাবে হজে যেতে পারবেন। সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারিত হয়েছে। এবছর সরকারিভাবে বিশেষ প্যাকেজসহ দু’টি প্যাকেজ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ ঘোষণা দেন। 
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় এবার বাড়তি সুবিধা দিয়ে বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। বিশেষ প্যাকেজে হজে যেতে লাগবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। হজসেবা নির্বিঘœ করতে আন্তরিকভাবে কাজ করবে মন্ত্রণালয়।’
উল্লেখ্য, বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দ্রুতই হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। আগামী ১ মার্চ ২০২৪ হতে হজ ভিসা ইস্যু এবং ৯ মে ২০২৪ হতে হজ ফ্লাইট শুরু হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে আগামী বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন যার মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat