ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার রুশ জেনারেলের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার: এফএসবি নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার গাছের বদলে কংক্রিট পাকিস্তানের রাজধানী দখল করছে, নগরবাসীর ক্ষোভ সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৫৪৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী মার্চ মাসে যুক্তরাজ্য সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস টিনুবুকে অতিথি হিসেবে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। 

আফ্রিকান এই নেতা ১৮ মার্চ থেকে ১৯ মার্চ ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করবেন বলে জানা গেছে। 

বাকিংহাম প্যালেস গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রেসিডেন্ট টিনুবু ও তার স্ত্রী ওলুমেরি টিনুবুকে লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসেলে চার্লস ও রানী ক্যামিলা স্বাগত জানাবেন।

অর্থনৈতিক, অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাদের সহযোগিতা জোরদার করার জন্য লন্ডন এবং আবুজা ২০২৪ সালের নভেম্বরে একটি কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করে।

পশ্চিম আফ্রিকার এই দেশটি বেশ কয়েক বছর ধরে উত্তর-পূর্বে জিহাদি বিদ্রোহ এবং দেশের উত্তর-পশ্চিম ও কেন্দ্রস্থলে সশস্ত্র অপরাধী চক্রের সঙ্গে লড়াই করছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে যে, মধ্য কোয়ারা রাজ্যে ১৬০ জনেরও বেশি মানুষের হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর, দুই দেশ তাদের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করেছে।

এই সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট টিনুবু জিহাদিদের দায়ী করেছেন।

পূর্ববর্তী ব্রিটিশ রক্ষণশীল সরকারের অধীনে ২০২৪ সালের গোড়ার দিকে দুটি রাজধানী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে।

২০২৪ সালের জুলাই মাসে লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পরপরই সাবেক ব্রিটিশ উপনিবেশ ও কমনওয়েলথের সদস্য নাইজেরিয়া ছিল প্রথম আফ্রিকান রাষ্ট্র, যেখানে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সফর করেছিলেন।

২৩ কোটি জনসংখ্যা অধ্যুষিত ও আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়া মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ। 

নাইজেরিয়া যুক্তরাজ্য থেকে বড় ধরনের উন্নয়ন সহায়তা গ্রহণ করে। 

বিপুল সংখ্যক নাইজেরিয়ান যুক্তরাজ্যে বাস করে।

যুক্তরাজ্যের ব্যবসায়িক তথ্য অনুযায়ী, দুই দেশের বাণিজ্য সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮ দশমিক ১ বিলিয়ন পাউন্ডে (১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে। 

দুই দেশের মধ্যকার এই প্রবৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও বাণিজ্য সম্পর্কের দৃঢ়তাকেই নির্দেশ করে।

নাইজেরিয়ায় ব্রিটিশ রপ্তানি ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বোলা টিনুবু এই সফরটি হবে ব্রিটেনে ৩৭ বছরের মধ্যে নাইজেরিয়ার কোনও প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। 

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে চার্লস স্বাগত প্রসিডেন্ট টিনুবুকে জানান।

গত শুক্রবার নাইজেরিয়ার একটি আদালত ব্রিটিশ সরকারকে ১৯৪৯ সালে উপনিবেশিক কর্তৃপক্ষ দ্বারা নিহত খনি শ্রমিকদের পরিবারকে ৪২০ মিলিয়ন ডলার প্রদানের আদেশ দিয়েছে। 

শ্রমিকরা বেতন না পেয়ে যেখানে কর্মরত ছিলেন, সেই খনিতে ধর্মঘট ও বিক্ষোভ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat