ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৫
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন শীর্ষ সেনা কর্মকর্তাকে পদচ্যুত করলেন কিম
উত্তর কোরিয়ার তিন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা খবর দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ রবিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে সে খবরের সত্যতা নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সরাসরি বৈঠকের আগে এ পদক্ষেপ নেয়া হলো। অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাক ইয়ং সিক-কে সরিয়ে দিয়ে সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মন্ত্রী নো কোয়াং চোল-কে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। এ ছাড়া, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ‘রি মিয়ং সু’কে সরিয়ে সেনাবাহিনীর উপপ্রধান রি ইয়ং গিল-কে ওই পদে বসানো হয়েছে। এর আগে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছিল, সেনাবাহিনীর জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালক ‘কিম জং গ্যাক’কে অপসারণ করে জেনারেল ‘কিম সু গিল’কে ওই পদের দায়িত্ব দেয়া হয়েছে। সিউলের ‘ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজ’র অধ্যাপক ইয়াং মু-জিন বলেছেন, তিন সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়ে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা বয়সে অপেক্ষাকৃত তরুণ। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কি কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অর্থনীতি পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে এ পরিবর্তনের মাধ্যমে কিম এবং ক্ষমতাসীন দল কোরিয়ান পিপুলস আর্মির (কেপিএ) ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবে। নেতা কিম জং উন ইতোমধ্যে বলেছেন, আগামী ১‌২ জুন তিনি সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে বদ্ধপরিকর। বহুল আলোচিত এ বৈঠক অনুষ্ঠিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার প্রথম সাক্ষাৎ। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat