ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রাতে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান উপলক্ষে তাঁর ৩ দিনব্যাপী সরকারি জার্মান সফর শেষ করে আজ রাতে আবুধাবি যাত্রা করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমান মিউনিখের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিট রোববার) মিউনিখ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি আগামীকাল আবুধাবির স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। গত মাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শেখ হাসিনা দু’টি দেশ জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে তাঁর প্রথম বিদেশ সফরের প্রথম ধাপে গত বৃহস্পতিবার এখানে পৌঁছেন। শেখ হাসিনা শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। সম্মেলনের ৫৫তম এডিশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিলে বক্তৃতা করেন এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)’র প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদা ও পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রচারণার নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী বেট্রিস ফিন এখানে পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এখানে হোটেল শেরাটনে জার্মানিস্থ বাংলাদেশ মিশন আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এছাড়া তাঁর এখানকার অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে। শেখ হাসিনা এখানে আল বাহার প্রাসাদে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মোবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী সেন্ট রেজিস আবুধাবি হোটেলে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat