ব্রেকিং নিউজ :
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে চাক্তাই এলাকায় গভীর রাতে বস্তিতে আগুন, নারী-শিশুসহ নিহত ৯
নিউজ ডেস্ক:–নগরীর চাক্তাই এলাকায় বস্তিতে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। নিহতরা হচ্ছে রহিমা আক্তার (৫০), তার মেয়ে নাজমা আক্তার (১৪), ছেলে বাবু (৯), মেয়ে নাছরিন (৪), আয়েশা আক্তার (৩৭), তার ভাগ্নে সোহাগ (১৮), হাসিনা আক্তার (৩৯) ও আর ২ জনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন শিশু রয়েছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, খবর পেয়ে রাত ৩টা ২০ মিনিটে ১০টি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত সোয়া ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে পুড়ে যাওয়া স্তূপ থেকে ৮টি মরদেহ উদ্ধার করা হয়। অগিকাণ্ডের সময় নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেনি। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের প্রত্যেকে দাফনের জন্য ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, কর্ণফুলি নদীর তীরবর্তী সরকারি খাস জমিতে এসব বস্তি নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat