ব্রেকিং নিউজ :
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ সংসদের এমপিদের বৈধতা নিয়ে রিট খারিজ
নিউজ ডেস্ক: -একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালত বলেছে, সংসদ সদস্যদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ৩ জানুয়ারি শপথ নেন। শপথ নিলেও একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে ৩০ জানুয়ারি। আর সংবিধান অনুযায়ী সংসদ বসার দিন থেকে এমপিরা কার্যভার গ্রহণ করেছে বলে এতে উল্লেখ করা হয়েছে। সংবিধান অনুযায়ী এখানে আইনের ব্যতয় হয়নি। আদালত বলেছে, সংসদ অধিবেশন শুরু আগে শপথ নেয়ার মূখ্য উদ্দেশ্য হচ্ছে সরকার গঠনের সুবিধার্থে। কারণ রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধানকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে থাকেন। এ কারণে এমপিরা আগে শপথ নেওয়ায় সংসদ অধিবেশন শুরুর আগে সরকার গঠন করা হয়ে থাকে। অতএব রিট আবেদনটি সরাসরি খারিজ করা হলো। দশম সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদের এমপিদের শপথ নেয়া সংবিধান পরিপন্থী দাবি করে হাইকোর্টে রিট করেন তাহেরুল ইসলাম তৌহিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat