ব্রেকিং নিউজ :
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেমিক্যাল কারখানা সরাতে সাহায্য করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: –স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ‌‘বিভিন্ন এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে সিটি করপোরেশনকে সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে সিটি করপোরেশন কাজ করছে। কেননা, এটি আবাসিক এলাকা। এ ধরনের কারখানা না থাকলে দুর্ঘটনা নাও ঘটতে পারত। এই এলাকাকে এখন পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য সিটি করপোরেশনের সঙ্গে সরকার জোর দিয়ে কাজ করবে। আমরা কোন প্রাণহানি চাই না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, ‘নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর চকবাজার এলাকা থেকে সব রাসায়নিক দ্রব্যের গোডাউন ও কারখানা সরিয়ে ফেলা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী একই জায়গায় আবারও তাদের ব্যবসা চালু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat