ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
নিউজ ডেস্ক: – কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনসার ক্যাম্পে হামলাকারী, অস্ত্র ও বুলেট লুট মামলার আসামি, কথিত আরসা কমান্ডার ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণকারী ডাকাত সর্দার ডাকাত নুর আলম ওরফে কমান্ডার জুবাইর নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়েছে। জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দমদমিয়া ১৪ নং ব্রিজ সংলগ্ন বেত বাগান এলাকায় র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদের নেতৃত্বে একটি দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাবের গুলিবর্ষণে ডাকাত দল পিছু হটে যায়। ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড বুলেট ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মৃত হোসেন প্রকাশ লাল বুইজ্জার পুত্র ডাকাত নুরুল আলমের (৩০)মৃতদেহ উদ্ধার করে। লেদা রোহিঙ্গা বস্তির সভাপতি ও নিহত নুর আলম ডাকাতের মামা মাস্টার আব্দুল মতলব লাশ শনাক্ত করেন। এদিকে কুখ্যাত ডাকাত সর্দার, আনসার কমান্ডার খুন, অস্ত্র ও বুলেট লুট, দমদমিয়া হতে উলুচামরী পর্যন্ত অপরাধ নিয়ন্ত্রণকারী নুর আলম ডাকাত ওরফে কমান্ডার জুবাইর নিহতের খবর ছড়িয়ে পড়লে রোহিঙ্গা ও স্থানীয় মানুষ মিষ্টি বিতরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat