ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোর্ড থেকে পদত্যাগ করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস
নিউজ ডেস্ক:– ক্ষুদে বার্তার ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও এক সময়ের প্রধান নির্বাহী ইভান উইলিয়ামস পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করছেন। খবর এএফপি’র। শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামস বোর্ড থেকে সরে দাঁড়াবেন। উইলিয়ামস নথিতে উল্লেখ করেন, ‘১৩ বছর অবিশ্বাস্য সময় কেটেছে। টুইটারের সাথে থাকতে পেরে আমি গর্বিত’। উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। মাইক্রোব্লগিং ওয়েবসাইট, খুদে বার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার পরিচিত। যাত্রা শুরুর পর থেকেই টুইটার বিশ্বে যোগাযোগ মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের অবস্থানে থাকলেও কখনও কখনও বিতর্কিতও হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat