ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র
স্পোর্ট ডেস্ক:-নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। আগের দিন বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১১ রানের দারুণ ইনিংস খেলে। আজ রবিবার দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড একাদশ ব্যাট করতে নামে। দলীয় ৫৪ রানের মধ্যে প্রতিপক্ষের দুই ওপেনারকে সাজঘরে পাঠান বাংলাদেশের দুই বোলার মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
এর কিছুক্ষণ পরই বৃষ্টি হানা দেয় লিঙ্কনে। যে কারণে দুই উইকেটে ৫৭ রান করেই মাঠের বাইরে যেতে হয় নিউজিল্যান্ড একাদশকে। এরপর দু’দল ড্র মেনে নিলে ম্যাচের সমাপ্তি টানা হয়। এর আগে শনিবার প্রথম দিনে টস জিতে শুরুতে ব্যাট হাতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ১১৩ রানের ওপেনিং জুটি গড়েই শক্ত একটা ভিত গড়ে দেন। এ সময় তামিম আউট হয়ে যান ৪৫ রান করে। দলীয় স্কোরে ৭ রান যোগ হতেই ফিরেন সাদমানও। আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি। এরপর মুমিনুল কিছুটা দ্রুত ফিরে গেলেও লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ ভালোই খেলেছেন। লিটন ৬২, মাহমুদউল্লাহ ৫৯, মিরাজ ৫১ ও সৌম্য ৪১ রান করেন। এই সম্মিলিত পারফরমেন্সেই শেষ পর্যন্ত ৪১১ রানের বড় স্কোর গড়ে প্রথম ইনিংসের সমাপ্তি টানে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat