ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ সৌদি আরবের
আন্তর্জতিক ডেস্ক:-সৌদি আরব এ প্রথমবারের যুক্তরাষ্ট্রে নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- নিয়ে বিশ্বব্যাপী তুমুল সমালোচনা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগের উদ্যোগ নিল রিয়াদ। সৌদি রাজকুমারী রিমা বিনতে বন্দর প্রিন্স খালিদ বিন সালমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। খালিদ বিন সালমান ক্ষমতাশালী যুবরাজের ছোট ভাই। তাকে ভাইস প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার রাতে এক রাজকীয় ফরমানের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এখবর প্রকাশ করা হয়। গত অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকা- নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় কমানোর চেষ্টায় থাকা সৌদি আরব এই রদবল ঘটালো। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বাকের ইনস্টিউটের ফেলো ক্রিশ্চিয়ান ইউরিশেন বলেন, খাসোগির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা কমাতে এবং ওয়াশিংটন বিশেষ করে কংগ্রেসের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন এ রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সৌদি রাষ্ট্রদূতের কন্যা রাজকুমারী রিমা নারীর ক্ষমতায়ন নিয়ে বরাবরই সোচ্চার। তিনি এর আগে সৌদি আরবের জেনারেল স্পোর্টস অথরিটিতে কাজ করেন এবং খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর পক্ষে প্রচারণা চালান। সৌদিপন্থী থিংক ট্যাংক এরাবিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী শিহাবি টুইটারে বলেন, সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন প্রিন্সেস রিমা। এছাড়া তিনি হবেন মন্ত্রী পদ মর্যাদার প্রথম কোন নারী যা সরকার ও তার কর্মযজ্ঞে নারীকে সম্পৃক্ত করার একটি শক্তিশালী বার্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat