ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাহমিদা মজিদের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
নিউজ ডেস্ক:–ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফাহমিদা মজিদের আবেদন ২৪ ঘণ্টার নিষ্পত্তি করতে প্রধান রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, আমরা ঘোষিত তফসিল বাধাগ্রস্ত না করেই তার আবেদন নিষ্পত্তি করতে বলছি। শুনানিতে আদালত বলেন, আমরা (ইলেকশন) সিডিউল পেছাবো না। তখন এটর্নি জেনারেল বলেন, আপনারা একটা আদেশ দিতে পারেন। উনি ভোটার হতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা যেতে পারে তাকে ভোটার করার বিষয়টি বিবেচনা করা হোক। এরপর আদালত এ আদেশ দেয়। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ফাহমিদা মজিদ রোকেয়া হলের প্রভোস্টের কাছে যে আবেদন দিয়েছেন সেটা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যখন তাকে বিবেচনা করা হবে তখন সে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য এবং নির্বাচন করার বিষয়টি বিবেচনা করতে প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বলেছেন। ব্যারস্টিার কাজল বলেন, আদালত বলছেন নির্বাচনের সে শিডিউল বা তারিখ সেটাকে পরিবর্তন না করে এ আদেশগুলো প্রতিপালন করতে। আদালত রুলও জারি করেছে। ভোটার তালিকায় নাম না থাকায় ডাকসু নির্বাচন নিয়ে গতকাল ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ফাহমিদা মজিদ। আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় রিটকারীর নাম না থাকায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়। রিট আবেদনে প্রকাশিত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত না করা এবং ভোট করতে না দেয়া কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। রিটে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রধান রিটার্নিং কর্মকর্তাঅধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ও রোকেয়া হলের প্রভোস্টকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়। গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. এস এম মাহফুজুর রহমান। ভোট গ্রহণের জন্য ১১ মার্চসকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat