ব্রেকিং নিউজ :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভাদাইমার তিনজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের
বিনোদন ডেস্ক:-অশ্লীল শর্টফিল্ম তৈরির অভিযোগে এবার ভাদাইমার অভিনেতা, চ্যানেলের এডমিন ও মালিকসহ তিনজনকে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগর থেকে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম জানান, আমরা তাদের অপরাধ খতিয়ে দেখছি। নিরাপদ ইন্টারনেটের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের নাম ও অন্যান্য তথ্যাদি পরে জানানো হবে। এর আগে ১৭ ফেব্রুয়ারি বিতর্কিত মডেল সানাই মাহবুব সুপ্রভাকে আটক করে নিয়ে যায় পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। অপেশাদার, বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। এরপর ক্ষমা চেয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়ে মুক্তিপণ সানাই। অশ্লীল ভিডিওর জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, আর কখনো এ ধরনের ভিডিও বানাবেন না বা ছড়াবেন না। এরপর কয়েকদিন পর ১৯ ফেব্রুয়ারি ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোডের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সেইসব ভিডিও সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে মুক্তাদিরকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat