ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৬
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প ও কিমের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক হবে : হোয়াইট হাউস
আন্তর্জতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন বুধবার হ্যানয়ে এক ভোজসভায় মিলিত হবেন। এ দুই নেতার পূর্বঘোষিত বৈঠকের একদিন আগেই তারা সেখানে মিলিত হতে যাচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র। দুই দিনব্যাপী এই বৈঠক হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের একটি বিশেষ কূটনৈতিক মিশন। ভিয়েতনামের রাজধানীতে ভোজসভার আয়োজন হচ্ছে এ মিশনেরই বর্ধিত অংশ। প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউস সাংবাদিকদের বলেন, নৈশভোজের আগে ট্রাম্প ও কিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও ও ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মাইক মুলভানেকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিবেন। কিমও তার দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরীয় প্রতিনিধি দল ট্রেনে করে মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছেছে। ট্রাম্প দিনের শেষের দিকে এয়ার ফোর্স ওয়ানে করে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat