ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র রাজনীতি দুঃখজনক : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র রাজনীতি দুঃখজনক। তিনি বিএনপি নেতাদের প্রতি অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, কিছুদিন পরপরই বিএনপি নেতারা সংবাদ সম্মেলন বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, সুচিকিৎসার অভাব। তাদের বক্তব্যকে অসার প্রমাণ করে এর মধ্যেই দেখা যায়, বেগম জিয়া সুস্থভাবে আদালতে হাজির, আগের চেয়েও পরিপাটি, চোখে সানগ্লাস।’ আজ বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব-রিজভী সাহেবের কথা শুনে মনে হয়, তারা গোপনে ডাক্তারী পাস করে ফেলেছেন। আর প্রকৃতপক্ষে বেগম জিয়ার জন্য কারাগারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্সের পাশাপাশি ব্রিটিশ-ভারত-পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসের সব রীতিনীতি ভেঙ্গে তার পছন্দের গৃহপরিচারিকা ফাতেমাকে কারাগারে দেয়া হয়েছে। দেয়া হয়েছে বিশেষ বিছানা, ফ্রিজ, টিভি এবং পৃথক রান্নাঘরও।’ তিনি বলেন, ‘তারপরও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি’র রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক’। তিনি আরো বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই। প্রখ্যাত অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা রোজিনা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি অরুণ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস, সদস্য সাবরিন শাকা মিম, মুসতাসিম বিল্লাহ, শাহনূর প্রমুখ সভায় অংশ নেন। ‘এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবিস্মরণীয় উন্নতি কারো কারো সহ্য হয় না’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি নেতারা শেখ হাসিনার তৈরি রাস্তা-ফ্লাইওভার-ওভারপাস ব্যবহার করবেন আর মুখে বলবেন দেশে উন্নয়ন হচ্ছে না। তারা পদ্মাসেতু কখনই হবে না বলেছিলেন, এখন ৭০% কাজ শেষ, তিনি প্রশ্ন করেন তারা কি পদ্মাসেতু ব্যবহার করবেন, না ফেরিতেই যাবেন?’। সভায় চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আলমগীর কুমকুমের ভূমিকা চিরস্মরণীয়।’ ‘জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, মৌলবাদ-জঙ্গিবাদ মুক্ত সমাজের জন্য নিজস্ব সংস্কৃতি লালন ও চর্চা আবশ্যক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat