ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ নয় শান্তি চান পাকিস্তানি দুই নায়িকা
বিনোদন ডেস্ক:-সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা করেছে ভারতীয় বিমানবাহিনী। এই হামলায় ‘প্রায় ৩০০ সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এদিকে ভারতীয় বিমানবাহিনীর এই হামলাকে স্বাগত জানিয়েছে দেশটির তারকারা। এই হামলার পক্ষে কথা বলেছেন বলিউড থেকে শুরু করে দেশটির ক্রিকেটার, দক্ষিণী তারকারাও। বুধবার পাকিস্তান দাবি করেছে, তারা জম্মু-কাশ্মীরে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ফাইটার পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। অন্যটি ভারতীয় অংশে বিধ্বস্ত হয়েছে। এই যখন অবস্থা, তখন শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের দুই নায়িকা মাহিরা খান ও মাওরা হোকানে। তারা আশা করছেন, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে। যুদ্ধকে সমর্থন করা থেকে বিরত থাকবে। অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেন, ‘যুদ্ধকে সমর্থন করার মতো নোংরামি আর কিছুই হতে পারে না। যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খতা আর কি হতে পারে? পাকিস্তান জিন্দাবাদ।’ বলিউডে ‘সনম তেরি কসম’-এ অভিনয় করে বিখ্যাত হওয়া পাকিস্তানের নায়িকা মাওরা হোকানে লিখেন, ‘শান্তির জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি!’ পাকিস্তানের অভিনেতা ফাওহাদ মুস্তাফা লিখেছেন, ‘কে ঠিক, কে ভুল, তা কখনও যুদ্ধ ঠিক করে দিতে পারে না। সকলে বলুন, যুদ্ধ চাই না।’ এদিকে হামলার ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর প্রশংসা করেছেন দেশটির তারকারা। অক্ষয় কুমার টুইটার লিখেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো।’ আরও টুইট করেছেন সোনাক্ষী সিনহা, অজয় দেবগন, অনুপম খের, স্বরা ভাস্কর, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের, শ্রুতি শেঠ, আথিয়া শেঠি, বিবেক ওবেরয়, তুষার কাপুর, রাভিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, সঞ্জয় দত্ত প্রমুখ। পিছিয়ে নেই দক্ষিণ ভারতের তারকারাও। বিমানবাহিনীকে ওই হামলার জন্য স্বাগত জানিয়ে টুইট করেছেন রজনীকান্ত, কমল হাসান, রাজমৌলি, মহেশ বাবু, কল্যাণরাম নন্দমুরি, তামান্না ভাটিয়া, কাজল আগরওয়াল, সুন্দরীয়া রজনীকান্ত, বরুণ তেজ কনিডেলা প্রমুখ। সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই হামলার পর একটি টুইট করেন। তিনি লেখেন, ‘আমাদের ভদ্রতাকে কখনোই দুর্বলতা মনে করা উচিত নয়। ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট। জয় হিন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat