ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ের আগেই দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন চালু হবে : রেলপথ মন্ত্রী
নিউজ ডেস্ক:-যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের আগেই দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। আজ কক্সবাজারে এ নতুন রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী একথা জানান। রেলপথ মন্ত্রী বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পটি কক্সবাজারসহ দেশবাসীর অনেক প্রতীক্ষার প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ দ্রুতগতিতে চলছে। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষে লাইন চালু করার সময় নির্ধারিত আছে। মন্ত্রী আরও বলেন, এ লাইন চালু হলে পর্যটকদের আগমন সহজ হবে। এর মাধ্যমে দেশী বিদেশী পর্যটক অধিকহারে কক্সবাজার আসার সুযোগ পাবে। তিনি আরও বলেন, ঢাকা থেকে সরাসরি ট্যুরিস্ট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রী এ সময় চলমান কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। রেলপথ মন্ত্রীর এ সফরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat