ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-০১
  • ৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে প্রকাশ্যে এলো ‘বিউটি সার্কাস’
বিনোদন ডেস্ক:- বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো মাহমুদ দিদার পরিচালিত তারকা বহুল ছবি ‘বিউটি সার্কাস’ এর প্রথম ঝলক। বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এই ছবির টিজার। প্রায় এক মিনিটের এই টিজারে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবি এম সুমন, হুমায়ূন সাধু ও জয়া আহসানকে। দুর্দান্ত ও সিনেমাটিক লুকে প্রতিটি চরিত্রকে হাজির করেছেন নির্মাতা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘দেবী’ খ্যাত তারকা অভিনেত্রী জয়া আহসান। ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস কর্মীর ভূমিকায়। টিজারে কারো মুখে কোনো সংলাপ না রাখলেও বিউটির মুখে সংলাপ রেখেছেন নির্মাতা। নাটকীয় ভাবে সার্কাস মঞ্চে বিউটির আবির্ভাব। এরপরেই তাকে বলতে শোনা যায়, ‘আই লাভ ইয়ু’। কিন্তু কার উদ্দেশ্যে এমন বাক্য ছুড়লেন বিউটি? রংলালকে? ২০১৬ সালে শুরু হওয়া ‘বিউটি সার্কাস’ এর শুটিং শেষ হয়েছে গেল বছর। বর্তমানে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আসছে এপ্রিলে ছবিটি দেশব্যাপী মুক্তির প্রতীক্ষায় আছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। চাঁপাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে হয়েছে ছবির শুটিং। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat