ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-০১
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দৈনিক প্রথম আলোয় ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফোরামের পক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার।
বিবৃতিতে তারা বলেন,  গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। কিন্তু তারা মনে করেন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন স্বাধীন সাংবাদিকতার নীতিমালা এবং বস্তুনিষ্ট সাংবাদিকতার পরিপন্থী ও অপরাধমূলক। 
সম্প্রতি দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং জাতির ভাবমূর্তি ক্ষুণেœর চেষ্টা করা হয়েছে, তারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 
তারা আরো বলেন, অবশ্যই পত্রিকাটির যে কোনো সংবাদ পরিবেশনের অধিকার আছে, কিন্তু সে সংবাদ যদি হয় মিথ্যা ও উদ্দেশ্যমূলক, তা অবশ্যই সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। এ ব্যাপারে সুনির্দ্দিষ্ট মামলা হতে পারে। তবে একজন সাংবাদিককে রাতের আঁধারে আইন-শৃঙ্খলাবাহিনীর তুলে নেয়াটাও সমর্থন যোগ্য নয়।
ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের ও জাতির ভাবমূর্তি ক্ষুণেœর চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat