ব্রেকিং নিউজ :
১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ আর আগের মতো চলবে না : আসাদুল হাবিব দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর ইচ্ছা সরকারের: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঘাটতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান ঘোষণা রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাড়লো সিএনজি স্টেশন বন্ধের সময় জনকল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে : পানি সম্পদ মন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৫৬৬৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ফাইল ছবি
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে। জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো  হয়রানি করা যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খান-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শিগগীরই সারা দেশে খাল খনন-পুন:খনন শুরু হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এ সরকারের ওপর জনগণের প্রত্যাশা বেশি। জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আজ লক্ষীপুর সার্কিট হাউজে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

সরকারি কর্মচারীদের জনগণের কল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। নিয়ম-নীতির আলোকে জনবান্ধন প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‎‎তিনি বলেন, সরকারি সকল দপ্তরের টেন্ডার যথাযথ নিয়মানুযায়ী হবে, কাউকেই কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। গ্রামের লোকেরা চিকিৎসা সেবায় অবহেলিত স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি উল্লেখ  হরেন। 

আইন-শৃঙ্খলা উন্নয়নে কাউকেই ছাড় না দিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
‎‎
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত লক্ষীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা লক্ষীপুরের দীর্ঘদিনের সমস্যা। জলবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুন:খনন করা হবে।

‎‎এ সময় লক্ষীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, উপ পরিচালক স্থানীয় সরকার মো. জসিম উদ্দিনসহ জেলায় কর্মরত দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat